টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 5 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক
এ কে পলাশ
May 5, 2026 9:12 pm

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সন্ধানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম ‘প্রজ্ঞাদীপ্ত-৩৫’ এবং ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ মে) মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন সন্ধানী’র প্রাক্তন সদস্য এবং কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর উপ-পরিচালক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু নাসের, ঢাকা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যাপক ডা. শাকিল শামস, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সাজিব উর রশিদ এবং কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. কাউসার আল আমিন, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, কুমিল্লা সদরের ইউএইচএফপিও ডা. জাকারিয়া মাহমুদ, বেসরকারি মেডিকেল ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. রবিউল ইসলাম পাটোয়ারি উপস্থিত ছিলেন।
​
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক প্যানেল থেকে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক (গাইনি) ডা. শাখাওয়াত উল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. মাসুম হাসান (ইউরোলজি), ডা. মাসুম ইমরান (নিউরোমেডিসিন), ডা. ফারহানা রুমা (গাইনি), ডা. তানিয়া (ফিজিওলজি), ডা. হাফসা (ফার্মাকোলজি), ডা. সালেহ আহমেদ (মেডিসিন), ডা. এনামুল হক (মেডিসিন) এবং সহকারী অধ্যাপক ডা. তামান্না (গাইনি)।
​
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ডা. শাহরিয়াজ রোমান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিগত সেশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল: ৭৮৬ ব্যাগ রক্ত বিনিময়, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডোনেশন প্রোগ্রাম।মাইলস্টোন ট্র্যাজেডির সময় জরুরি ভিত্তিতে ৪০ ব্যাগ নেগেটিভ রক্ত সরবরাহ এবং হাম ও ডেঙ্গু সচেতনতামূলক সামাজিক প্রচারণা এবং টিকাদান কর্মসূচি।
​
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে শাকিল আহমেদ তূর্য-কে সভাপতি এবং খাইরুল আলম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
পুরো আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. মির্জা মো. শাহ আলম ও ডা. রেন হায়াত খানসহ আরও অনেকে। বক্তারা নতুন কমিটির সদস্যদের সন্ধানী’র মানবিক সেবা কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, বললেন বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে

‎ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনর্গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা সজীব রায়হান

তোপের মুখে নিজ কার্যালয় ছাড়লেন সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, ১০ অক্টোবর থেকে জোরদার নিরাপত্তা

বিদ্যুৎস্পৃষ্ট

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু

কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন

বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল ইসলাম (রাকিব)গ্রেফতার

জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ: মন্ত্রী টুকু

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত