টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরমাণু শক্তির অধিকারে সমর্থন জানাল চীন, শান্তি আলোচনার আহ্বান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 6, 2026 3:46 pm

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা ও যুদ্ধের আবহে তেহরানের পাশে দাঁড়িয়ে শান্তি আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক শেষে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন বিশ্বাস করে যে অবিলম্বে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য এবং পুনরায় যুদ্ধ শুরু করা কোনোভাবেই কাম্য নয়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি মেনে ওই অঞ্চলে স্বাভাবিক ও নিরাপদ নৌ-চলাচল দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরসনে বেইজিং সব পক্ষের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে বেইজিং তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার যে অঙ্গীকার করেছে চীন তার প্রশংসা করে। একইসঙ্গে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারের বৈধ অধিকার ইরানের রয়েছে বলেও ওয়াং ই উল্লেখ করেন।

উল্লেখ্য, যুদ্ধের সূত্রপাতের পর দুই মিত্র দেশের
পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটাই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ। এই বৈঠকটি এমন একসময়ে অনুষ্ঠিত হলো যার মাত্র কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে। ফলে এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের গুপ্তচর গ্রেপ্তারসহ রাজতন্ত্রপন্থী নেটওয়ার্ক ভাঙার দাবি ইরানের

‎আমানউল্লাহ আমানের ভাইয়ের বিজয়ে উচ্ছ্বাস, রাসেলের অভিনন্দন ও ছাত্রদলীয় প্রত্যয় ঘোষণা

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা সম্পন্ন

ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

সাংবাদিক হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল

কুমিল্লা মেডিক্যাল কলেজে র‍্যাবের অভিযানে আটক ১০ দালাল

শাপলা চত্বর ট্র্যাজেডি থেকে পরীমণি, গত এক দশকে ব্যাপক সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন বেনজীর