টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 11 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেনজেন এলাকায় প্রবেশে সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 11, 2026 7:06 pm

শেনজেন এলাকাভুক্ত দেশে প্রবেশের জন্য ভ্রমণকারীদের সব ধরনের বৈধ কাগজপত্র ((ভিসা, ইনস্যুরেন্স, হোটেল বুকিং) সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার (১১ জুন) ঢাকার শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভ্রমণকারীদের উদ্দেশ্যে এ পরামর্শ দিয়েছে।

বার্তায় বলা হয়েছে, ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু যে কোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সঙ্গে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করে নিতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে সোমবার (৪ মে) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নাগরিকদের শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য সতর্কবার্তা জারির কথা জানায়।

যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশ নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে ভিসার নিয়মকানুন মেনে চলারও কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।

উল্লেখ্য, শেনজেন এলাকাভুক্ত দেশের সংখ্যা বর্তমানে ২৯টি। এই অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে সাধারণত পাসপোর্ট বা ইমিগ্রেশন পরীক্ষা ছাড়াই অবাধ যাতায়াত করা যায়। শেনজেনভুক্ত প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, পর্তুগাল, গ্রিস, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, চেক রিপাবলিক, হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকেও চারটি দেশ- আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন শেনজেন চুক্তির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান। ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

রাজারহাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

ফেনীতে ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা দাবি ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক

উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন

রাজারহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শাহবাগে গ্যাস বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে

একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার