নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারে সময় মোটরবাইকের ধাক্কায় অজ্ঞাত(৬০)এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ সাব্বির হোসেন জানান,নারায়ণগঞ্জে ফতুল্লা স্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।



















