টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 13 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
শহিদুল ইসলাম
May 13, 2026 7:48 pm

জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর পক্ষ থেকে নানিয়ারচর হাসপাতাল এলাকার (পুরান বাজার) মোঃ আমিনুল ইসলাম এবং বিহারপাড়া এলাকার মোছাঃ নাছিমা বেগম’কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রাঙ্গামাটি নানিয়ারচর ১৩ মে ২০২৬, বুধবার সকাল ১১ ঘটিকায় উক্ত কর্মসূচীতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক বর্ণিত ব্যক্তিদ্বয়ের নিকট আর্থিক সহায়তা হস্তান্তর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য যে, মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন কিডনি ও লিভার এবং মোছাঃ নাছিমা বেগম দীর্ঘদিন যাবৎ জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি উক্ত এলাকার জনপ্রতিনিধি কর্তৃক জোনকে অবগত করায়, জোন কমান্ডার বর্নিত রোগীদের উন্নত চিকিৎসার নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জোন জোন কমান্ডার মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সহায়তা প্রাপ্ত মোঃ আমিনুল ইসলাম এবং মোছাঃ নাছিমা বেগম নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বীরগঞ্জে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে: ডা. শাহাদাত

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় র‌্যাবের জালে আটক-৯

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

বোয়ালখালী’র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা চালালো হিজবুল্লাহ

ছেলে চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলে খাবার খেয়ে পরিবারের ৩জনেরই মৃত্যু

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীর ইন্টারনেট ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বিশ্বকাপে বাড়তি কোনো সুবিধা পায়নি আর্জেন্টিনা: মেসি