টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 13 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
May 13, 2026 7:58 pm

নীলফামারীর ডিমলা উপজেলায় অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং গৃহমঞ্জুরির জন্য ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় আন্তরিক। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রেমিট্যান্সে ভাটার শঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

বাধ্যতামূলক অবসরে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনে দিশেহারা, জনভোগগন্তি চরমে

বিধানসভায় জিতলেন আরজি করের সেই ‘অভয়া’র মা রত্না দেবনাথ

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

প্লাস্টিক  কারখানার মধ্যে বিষ পানে কিশোরীর মৃত্যু

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

“আমি সেদিন হব ক্ষান্ত,যেদিন বাংলাদেশের রোগীরা হবেন শান্ত”: স্বাস্থ্যমন্ত্রী