টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার চোখের সামনেই দুই গাড়ির মাঝে চাঁপা পড়ে প্রাণ গেল সন্তানের

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 3, 2025 8:15 pm
বিদ্যুৎস্পৃষ্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভ্যার্ড ভ্যান ও তেলের লরির মাঝখানে চাঁপা পড়ে
মোঃ আরাফাত (১২)নামের এক কিশোরের মৃত্যু।

বৃহস্পতিবার(০৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে এগারোটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতে বাবা মোঃ শাহজাহান জানান,আমরা দুইজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি বাসে এসে চিটাগাং রোড এলাকায় আমরা দুজন নেমে যাই আমার ছেলের হাত ধরা ছিল।পরে আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পারাপারের সময় কাভ্যার্ড ভ্যান ও তেলের লরির মাঝখানে চাঁপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার দ্বিতা খন্ড গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ভাড়া থাকতাম।আমার এক ছেলে এক মেয়ে।আমার ছেলে আদমজী এলাকায় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টিকার অভাবে শিশু মৃত্যু,ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পাল্টাপাল্টি ব্লকেট ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সাংবাদিক সজিব সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন মৃত্যু

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

গাউসিয়া হক মনজিলে হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)’র মহান চাহরম শরীফ

বিআরটিএ’র মেট্রোঃ-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে,‘অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বলে অভিযোগ উঠেছে

কাহারোলে রসুলপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

হৃদয়ে প্রাণ সঞ্চার, পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি