টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে রসুলপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
February 7, 2026 12:58 pm

দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নম্বর রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা নিশ্চিত করার কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও ফাদারদের ভাতার ব্যবস্থা করার কথাও বলেন তিনি। সাধারণ মানুষের হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।

ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং মো.আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর মো. শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি এবং জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা। জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করে দালাল চক্রের সদস্য আনোয়ার

লাইসেন্স পুনর্নবায়নের দাবিতে টিসিবি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন

সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজউক চেয়ারম্যানের নাম ভাংগিয়ে ইমারত পরিদর্শক অমিতের অনৈতিক কর্মকাণ্ড

আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি: আইনমন্ত্রী

রাজধানীর খিলক্ষেত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য

ডিএনডি ওয়াটার পার্কে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ রুদ্ধের শঙ্কা

কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য করে চিকিৎসাসেবা, দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা