টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের শোতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 14, 2026 5:34 pm

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আয়োজিত হবে হাফটাইম শো। সেই মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি হবে ১৯ জুলাই ২০২৬, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ১১ মিনিটের মতো এই শো অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, এই পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল ফাইনালকে কেবল ক্রীড়া নয়, বরং বিশ্বের অন্যতম বড় বিনোদন মঞ্চে রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগে থেকেই এই ধারণাকে “নতুন যুগের সূচনা” হিসেবে উল্লেখ করেছেন। সব মিলিয়ে, ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে এমন তারকাখচিত আয়োজন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা যেমন উচ্ছ্বসিত, তেমনি ফুটবলপাড়ায় এই

“এন্টারটেইনমেন্ট টার্নিং পয়েন্ট” নিয়ে চলছে নানা বিতর্কও।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এখনও সিন্ডিকেটে জিম্মি ঢামেক হাসপাতাল, নির্যাতনের শিকার সাধারণ কর্মচারীরা, নানাভাবে হয়রানির শিকার রোগী ও তার স্বজনরা, চলছে অবাধ চাঁদাবাজি

নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাওরান বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় এক দিন মজুরের মৃত্যু

দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন

দীর্ঘ ত্যাগের ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

নেইমারকে ভেঙে দিয়েছিল যে রাত

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

ফল সমিতির নির্বাচন সিরাজুল ইসলাম সভাপতি ও ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক

বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ