টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 8 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক
মোজাম্মেল হক
November 8, 2025 8:13 pm

দিনাজপুরের বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলার বিএনপি’র শিক্ষা বিষয় সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবু।

উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র দাখিল

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবির

মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

দীপু মনির স্বামী আর নেই

‎হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন্ত্রী

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৭

কেরানীগঞ্জের গুলিবিদ্ধ বিএনপি নেতার চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু

নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে মিসিং ৮৫ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা