টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

প্রতিবেদক
এ কে পলাশ
May 14, 2026 8:37 pm

কুমিল্লা সদর দক্ষিণের গোয়ালগাঁও এলাকায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই ফয়সাল খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত ফয়সাল (৩৫) গোয়ালগাঁও গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। অভিযুক্ত মোর্শেদ তার আপন বড় ভাই।
স্হানীয় সুত্রে জানা যায়, স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন অভিযুক্ত মোর্শেদের স্ত্রী। বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটে ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হৈ-হুল্লোড় করলে মোর্শেদের ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন।

এ সময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তারা দুজনই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দুপুর দেড়টার দিকে দুই ভাই পুনরায় বাড়ি ফিরে আবারও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মোর্শেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাই ফয়সালকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জাানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় বিকেল সাড়ে ৩টায় স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার ইউরোপে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী ২৬ সেপ্টেম্বর পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

অটোরিক্সা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  রিক্সা-চালকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা

দেশে হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সঢিবের ব্যাংক একাউন্ট ফ্রিজ

কুমিল্লা নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি

ঢাবির ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত, ১ ঘণ্টা বাড়ল ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা

জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়: ড.শফিক