টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: হাবিবুল্লাহ সায়ারি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 14, 2026 8:45 pm

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। বৃহস্পতিবার (১৪ মে) ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও) পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সূত্র: মেহের নিউজ এজেন্সি।

রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্প্রতি ‘ডেনা ডেস্ট্রয়ার’ রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সায়ারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি ‘মহাকাব্যিক’ হিসেবে বর্ণনা করেন।

তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগত নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাব আল-মানদাব প্রণালি ও লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল।

সায়ারি তার বক্তব্যে ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়। তবে ইরানের ক্ষেত্রে তা সফল হবে না বলে তিনি জোর দাবি করেন।

অ্যাডমিরাল সায়ারি আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের উচ্চ সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সরকারকে জনগণের এই সংহতির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পতেঙ্গায় নৌ-শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধনে- শ্রমিকনেতা এম.নুরুল হুদা চৌধুরী ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিশ্ব: আইইএ

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আহত এক

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

ঢাকায় পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৫৬৪

আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি: আইনমন্ত্রী