টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে মোদির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 14, 2026 8:47 pm

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর এবারই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন আরাগচি।

এর আগে জোটটির সদস্য দেশের প্রতিনিধিদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিন্দা জানান। এ সময় ইরান গত এক বছরে দুই বার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবৈধ ও নৃশংস আগ্রাসনের শিকার হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া ইরানে হামলার পেছনে যে অভিযোগগুলো তুলে ধরেছিল আমেরিকা ও ইসরায়েল, সেগুলোও মিথ্যা ছিল বলে জানান আরাগচি। আরও বলেন, বেপরোয়া সামরিক অভিযান যারা চালাচ্ছে তারা একে নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষার উপায় মনে করছে। ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্বে।

বুধবার মিনাব ১৬৮ নামের বিমানে করে ভারতে পৌঁছান আরাগচি। ইরানের মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১৬৮ শিশুর স্মরণে বিমানটির এই নাম দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

গরুর গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

বিএনপি সরকারের এক মাস প্রতিশ্রুতি থেকে বাস্তব পদক্ষেপ

এমবাপে থেকে দেম্বেলে জেনে নিন ফ্রান্স দলে কার পারিবারিক শিকড় কোন দেশে ?

যাত্রাবাড়ী মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

সরকারি উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ, চামচারা রাখে ২৫ ভাগ-ব্যারিস্টার রুমিন  ফারহানা

তীব্র গরমে পুড়ছে দেশ,অস্বস্তি আরও বাড়াবে

পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবির আইন বিভাগের নাজমুজ্জামান ভুইয়া