টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ীতে ২৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
May 17, 2026 6:18 pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ হেলাল উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৭ মে) বিকেল ৪:৩২ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৮ টায় ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন সেন্টু ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহাদাত ভলকানাইজিং দোকানের সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর থেকে মোহাম্মদ হেলাল উদ্দিন নামে একজনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজধানীতে মাদক চোরাচালান ও বিক্রয় প্রতিরোধে ডিএমপির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঐধসরফ নু বষবপঃরড়হ,যধশঁৎমধ ৭ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই

নোয়াখালীর সেনবাগে ওসি হারুন ও বিপ্লবের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাটে মাছের জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

বীরগঞ্জে প্রস্তুতির মৃত্যু ভাঙচুর-অবরোধের পর ক্লিনিক সীলগালা

ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা,বিক্ষোভে গিয়ে আটক ৬০

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবসরে গেলেন রেজাউল মল্লিকসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

হামের টিকা ইস্যু ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে দুই বন্ধু মৃত্যু

মেজর (অব.) আখতারুজ্জামানের মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের বিক্ষোভ