টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সা ছাড়ছেন লেভানডোভস্কি

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 17, 2026 9:05 pm

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে চার মৌসুম কাটানোর পর চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। গতকাল ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯টি গোল করেছেন লেভানডোভস্কি। এই সময়ে তিনি দলকে তিনটি লা লিগা শিরোপা এবং ২০২৫ সালে কোপা দেল রে জিততে সাহায্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিষেক মৌসুমেই কোচ জাভি হার্নান্দেজের অধীনে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিনি। চলতি মৌসুমে ৪৪ ম্যাচে করেছেন ১৮টি গোল। নিজের পোস্টে লেভানডোভস্কি লেখেন, ‘চার মৌসুমে তিনটি শিরোপা। আমার মিশন সম্পূর্ণ হয়েছে।’

তিনি আরও জানান, কাতালোনিয়া তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা এবং সমর্থকদের ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, রোববার ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটিই হবে বার্সেলোনার হয়ে লেভানডোভস্কির শেষ খেলা এবং তিনি শুরুর একাদশেই থাকবেন। ফ্লিক তাকে ‘অসাধারণ মানুষ এবং বিশ্বমানের ফুটবলার’ বলে আখ্যা দিয়েছেন। বার্সেলোনা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, তিনি তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

“আমি সেদিন হব ক্ষান্ত,যেদিন বাংলাদেশের রোগীরা হবেন শান্ত”: স্বাস্থ্যমন্ত্রী

শিবগঞ্জের এমপি ড. মাওলানা কেরামত আলী গুরুতর অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া কামনা

বিশ্বকাপের সময় ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

‎আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় সরব ছাত্রদল নেতা রাসেল-ভোটার স্লিপ বিতরণ, ভোটদান ও কেন্দ্র পরিদর্শন

ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সর্বোচ্চ চেষ্টা করবো: স্টারমার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই