টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 19, 2026 6:12 pm

নারী লাশের ময়নাতদন্তের জন্য দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিটটি দায়েরের পরিপেক্ষিতে এ রুল জারি করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। পরে তিনি জানান, দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়েছে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে একই দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন।

আবেদনে বলা হয়, ইসলামসহ বিভিন্ন ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারী মরদেহে পুরুষের স্পর্শ বা উপস্থিতি অনেক পরিবারের জন্য সংবেদনশীল বিষয়। অতীতে মৃত নারীর মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। নারী ডোম নিয়োগ করা হলে মরদেহের গোপনীয়তা ও মর্যাদা আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

এতে আরও বলা হয়, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারীর মৃত্যু হলে তার পরিবার এমনিতেই শোকাহত থাকে। এ অবস্থায় নারী ডোমের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবার কিছুটা মানসিক স্বস্তি পেতে পারে। পাশাপাশি নারীরা বর্তমানে সব ক্ষেত্রেই দায়িত্ব পালন করছেন, তাই এ পেশায়ও নারী নিয়োগ সময়োপযোগী পদক্ষেপ হবে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, নারী ডোম নিয়োগ ধর্মীয় সংবেদনশীলতা ও বৈষম্য দূর করতে সহায়ক হবে। আধুনিক সমাজের নারী রোগীদের বা মৃতদেহের সুরক্ষা নিশ্চিত করা একটি যুগোপযোগী চাহিদা। মানবাধিকার সনদ অনুযায়ী মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিশ্চিত করা জরুরি। মর্গে অনেক সময় পুরুষ ডোমের দ্বারা মৃত নারীর শরীরে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম

হামে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

কুড়িগ্রাম-১, ইসলামী আন্দোলন হাতপাখা প্রার্থী রনির ইনসাফ, উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ২০ ইশতেহার ঘোষণা

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত

ব্যাটিং বিপর্যয়ের পর শান্ত-লিটনে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

ট্রাম্পকে ইরানি দূতাবাসের ট্রল,ফোন বন্ধ করে ঘুমান, নেতানিয়াহুকে ব্লক করুন

উত্তরার এপিবিএনের কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম গাজী ও তার স্ত্রী বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের সংবাদ প্রকাশের পর থেকেই গণমাধ্যমকর্মীদেরকে হুমকি দিচ্ছেন!