টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বিকেলে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 17, 2026 9:10 pm

পাকিস্তানের পেসার খুররম শেহজাদের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হক। তার উইকেট পতনের পরই খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ার। ১৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও হাতে আছে ৭ উইকেট। সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। রোববার (১৭ মে) দ্বিতীয় দিনে টাইগার বোলারদের তোপে ২৩২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে ৭ বলে ৪ রান করে আউট হয় ওপেনার তানজিদ হাসান তামিম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মাহমুদুল হাসান জয়। ৭৬ রানের জুটি গড়েন তারা। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ফিফটি তুলে নেন জয়। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫২ রান করেন এই টাইগার ওপেনার। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মুমিনুল। তবে দিনের শেষ বেলায় নিজের উইকেট হারান মুমিনুল। ৬০ বলে ৩০ রান করে ফিরে যান তিনি। এতে ২৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন শান্ত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭

আসন্ন বাজেটে বাড়বে সিগারেটের দাম: এনবিআর চেয়ারম্যান

মোহাম্মদপুরে নিজের বাড়ি থেকে মরদেহ উদ্ধার

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

নিহত শীর্ষ সন্ত্রাসী মামুনের সহযোগী- ১২ মামলার আসামি বুলেট ও ছোট মামুন ইয়াবাসহ গ্রেপ্তার

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩

রাজধানীতে অটোরিক্সা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিতুমীর কলেজে ছাত্রী বহিষ্কারের জেরে বিক্ষোভ, রাজনীতি নিষিদ্ধের দাবি