টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন বাজেটে বাড়বে সিগারেটের দাম: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 31, 2026 8:30 pm

আসছে বাজেটে সিগারেটের দাম বাড়বে পাশাপাশি সিগারেটের শুল্ক কর কাঠামো যৌক্তিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, আগামী অর্থবছরে ছোট পরিসরে উত্তরাধিকার কর পদ্ধতি চালু করবে। আগামী ২০২৭-২০২৮ অর্থবছর থেকে উচ্চবিত্তের জন্য আয়কর পাঁচ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১৪ সালের টিআইএন ছিল ১৪ লাখের মতো। কিছু কাজে টিআইএন কম্পালসারি করার কারণে গত এক দশকে টিআইএন বেড়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার কারণে আয়কর রিটার্ন দাখিলে গতি এসেছে। আগামী বছরগুলোয় এ হার আরও বাড়বে।

মো. আব্দুর রহমান খান বলেন, প্রথম প্রান্তিকে যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের প্রণোদনা দেয়া হবে। যারা দ্বিতীয় কোয়ার্টারে দেবেন তাদের নিয়মিত করদাতার হিসেবে গণ্য করিা হবে। আর যারা তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আয়কর রিটার্ন দেবেন তাদের জন্য বাড়তি কর দেয়ার বিধান করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত তিন

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু

কুষ্টিয়ায় সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার করলো বিজিবি

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার