টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
সুরুজ আরিয়ান
May 18, 2026 11:14 am

রাজশাহীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ঘুষ মামলায় সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নৃপেন্দ্রনাথ দাস রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। এছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগকারী প্রথমে ৭ হাজার টাকা দিতে বাধ্য হন। পরে বিষয়টি দুদকের জেলা কার্যালয়ে জানানো হলে দুদক ফাঁদ পাতে। একই দিন দুপুর ২টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের উপপরিচালক মোরশেদ আলম ও মামলার বাদী উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত

যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদিকে ধন্যবাদ জানালো ইরান

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নাসিরনগর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার বিএনপি থেকে একই আসনে নমিনেশন নেওয়ার জন্য দৌড়ঝাঁপ

ধানমন্ডি বহুতল ভবন থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন