টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মশাল কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন নিকেজে বিস্ফোরণ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 10, 2025 3:30 am

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক
এলাকার একটি বাসার ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে
একই পরিবারের শিশু ও নারীসহ তিনজন দগ্ধ। দগ্ধ হলেন, মোঃ রিপন (৪০), তার স্ত্রী ইতি আক্তার(৩৫)ও তার মেয়ে রাফিয়া সাড়ে তিন বছর। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি দেওয়া হয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (০৯ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদের নিয়ে আসা তাসলিমা মনি জানান, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকার খাদেমুল কুরআন মহিলা মাদ্রাসা গুলির ছয়তলা ভবনের নিচ তলায় মশার কয়েল জানানোর সময় গ্যাস লাইন লিকেস থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে তিনজনই দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেয়া হয়েছে।

তিনি আরো জানান,তাদের বাসা, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সংলগ্নখাদেমুল কোরান মহিলা মাদ্রাসা গলির ৩১/১ নম্বর বাসার
ছয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন।

জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,শহীদ ফারুক সড়কএলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী মেয়েসহ দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। রিপনের শরীরে ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী ইতি আক্তার ৪৫শতাংশ দগ্ধ ও তার সাড়েতিন বছরের মেয়ে রাফিয়া শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনকেই হাই ডিফেন্সিভ ইউনিট (এইসডিইউ)ও মেয়েকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি দেওয়া হয়েছে।অবস্থা অসংখ্যজনক বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের পাহাড়ি কৃষকের মুখে হাসি ছড়াচ্ছে সুস্বাদু ‘কাঞ্চন পেয়ারা’ রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে রুট পারমিট শাখায় আব্দুর রহিমের অপকর্ম –দুর্নীতি থেমে নেই ! অবৈধভাবে অটেল সম্পদের মালিক, গ্রাহকদের ভোগান্তির শেষ নেই

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

যুদ্ধে দুই শতাধিক ‍‍‘শত্রু বিমান‍‍’ ভূপাতিতের দাবি ইরানের

চাঁদাবাজির প্রতিবাদে সড়কে মাছ ফেলে জেলেদের বিক্ষোভ

কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী শাহমীরপুর সার্বজনীন বৌদ্ধ বিহারে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি

ধানমন্ডিতে গাড়ি আটকে ২ চিকিৎসকের ওপর হামলা: নেপথ্যে কী

নোয়াখালীর সালমান: বাঁশের কাপে চা বিক্রি করে মিলছে সাফল্য, মাসিক আয় লক্ষাধিক

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা