টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 20 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বহির্নোঙরে দুই নাবিকের রক্তক্ষয়ী সংঘর্ষে থাই নাবিক নিহত

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
May 20, 2026 9:40 am

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে দুই থাই নাবিকের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নাবিক অন্যজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত থাইল্যান্ডের ওই নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে ‘অয়েলার’ পদে কর্মরত ছিলেন।

জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি কেপিপি-০১’ নামক জাহাজে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বন্দর ও স্থানীয় সূত্রগুলো জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি উপকূলে পুরোনো লোহা হিসেবে ভাঙার (স্ক্র্যাপ) জন্য ‘এমভি কেপিপি-০১’ জাহাজটিকে বাংলাদেশে আনা হয়েছিল। গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে জাহাজটিতে দায়িত্ব পালন করার সময় থাইল্যান্ডের এই দুই নাবিকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে আকস্মিক কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই সাধারণ বিতর্কটি উগ্র রূপ নেয় এবং দুইজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। ধস্তাধস্তির একপর্যায়ে রান্নার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি দিয়ে রাফিফং ক্লাহানের ওপর আক্রমণ করা হয়। ছুরির উপুর্যপরি আঘাতে তিনি মারাত্মক জখম ও রক্তাক্ত হন। ঘটনার পরপরই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট গুরুতর আহত রাফিফং ক্লাহানকে দ্রুত জাহাজ থেকে নামিয়ে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তীব্র রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

এদিকে জাহাজের অভ্যন্তরে বিদেশি নাগরিক খুনের খবর পেয়ে পতেঙ্গা ও আনোয়ারা থানা-পুলিশ জাহাজ থেকেই এই হত্যাকাণ্ডে অভিযুক্ত অপর থাই নাবিক তুরাকর্ণ বুরুসিকে আটক করতে সক্ষম হন। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আনোয়ারা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের চৌধুরী রাতে জানান, থাইল্যান্ডের এক নাবিকের মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য তারা পেয়েছেন এবং অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১

দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথশিশু নিহত

কামরাঙ্গীরচরে এক অটোরিক্সা ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩০,০০০/= টাকা নিয়েছে দুর্বৃত্তরা

মিরপুরে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেফতার

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা

কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

গুলিস্তানে ছুরিকাঘাতে এক জামাতে নেতা আহত

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী