টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 24 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
May 24, 2026 4:31 pm

সনাতনী কৃষ্টি ও সংস্কৃতিকে আধুনিক ও যুগোপযোগী রূপে বিশ্বদরবারে প্রচার ও প্রসারের লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন ধর্মীয় সংগীত ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’। সনাতনী ধর্মীয় সংগীতের চিরাচরিত ধারার সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ও রক সুরের মেলবন্ধন ঘটিয়ে সংগীত জগতে একটি সম্পূর্ণ নতুন ও সৃজনশীল অধ্যায় রচনার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যান্ডটি।
​

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যান্ডের সদস্যরা জানান, যেকোনো সনাতনী ধর্মীয় অনুষ্ঠানে ‘টিম শ্রীকৃষ্ণ’ শ্রোতাদের আধ্যাত্মিকতা ও সুরের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে রক মিউজিকের এনার্জি ও আধুনিকতার এই ফিউশন বর্তমান তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্যান্ডের মুখপাত্র ও মেইন ভোকাল শুভদীপ এবং শ্যাম নাথ বলেন, “আমরা ‘টিম শ্রীকৃষ্ণ’ পরিবার সনাতনী ধর্মীয় রক ব্যান্ডের একটি নতুন সৃজনশীল অধ্যায় হিসেবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। আমাদের লক্ষ্য কেবল গান গাওয়া নয়, বরং সুরের মূর্ছনায় সনাতনী সংস্কৃতির শিকড়কে আধুনিক রূপ দিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”
​

‘টিম শ্রীকৃষ্ণ’-এর লাইনআপ ও কলাকুশলী​একটি শক্তিশালী ও দক্ষ দল নিয়ে যাত্রা শুরু করেছে ব্যান্ডটি। এর সঙ্গে যুক্ত আছেন একঝাঁক তরুণ ও অভিজ্ঞ শিল্পী​ভোকাল শুভদীপ (মেইন ভোকাল), শ্যাম নাথ, (মেইন ভোকাল) এবং অমিত বিশ্বাস।
​

ফিমেল ভোকাল অদিতি দাশ ও দিপান্নিতা।
​যন্ত্রশিল্পী কিবোর্ডে রিটন দাশ গুপ্ত চেয়ন, লিড প্যাডে সজীব দে,বাঁশিতে জয়, মৃদঙ্গে মোহন নাথ এবং জুড়িতে সুমন দাশ।

​যন্ত্রসংগীত পরিচালনা রিটন দাশ গুপ্ত চেয়ন।
​পরিচালনা পরিষদ ব্যান্ডটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিচালক রুবেল দাশ, অজিত কুমার দে, প্রলয় দাশ গুপ্ত, প্রসেনজিৎ সাহা এবং সহ-পরিচালকবৃন্দ।

​‘টিম শ্রীকৃষ্ণ’ তাদের এই নতুন ও ব্যতিক্রমী যাত্রায় সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেছে, যাতে তারা এই সুপ্রচারকে বিশ্বদরবারে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারেন।
​

বুকিং ও আমন্ত্রণের যোগাযোগ:
​যেকোনো ধর্মীয় অনুষ্ঠান, মহোৎসব বা সাংস্কৃতিক সন্ধ্যায় ব্যান্ডটিকে আমন্ত্রণের জন্য সরাসরি পরিচালকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।যোগাযোগ: রিটন দাশ গুপ্ত (পরিচালক) মোবাইল নম্বর: ০১৮১২-৫৬২৭৮৫

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাবিতে বাংলা শিখতে চীনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, তিন বছরে বেড়েছে ৭৩ শতাংশ

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

টানা মন্দায় চামড়ার বাজার, দাম নেমেছে তিন ভাগের এক ভাগে

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

ঈদের দিন কারাগারে বিশেষ আপ্যায়ন পেলেন শহীদুল, মমতাজ, আইভিরা

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ তালিকা পাঠাল ইরান

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, ১০ অক্টোবর থেকে জোরদার নিরাপত্তা

দ্বিতীয় দফায়ও মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন