টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 24 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড

প্রতিবেদক
কুমিল্লা প্রতিনিধি
May 24, 2026 7:06 pm

কুমিল্লার লাকসামে তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক অটোরিকশা চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আমির হোসেন (৩০) চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের টুকু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী কোচিং করতে যাওয়ার উদ্দেশ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক থেকে একটি অটোরিকশায় ওঠে। পথে চালক তাদের ইভটিজিং করে বলে অভিযোগ ওঠে। পরে অটোরিকশাটি রেলওয়ে জংশন বাজার এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন অটোরিকশাটি থামিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আমির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের জবানবন্দি নেওয়ার পর ইভটিজিংয়ের বিষয়টি প্রতীয়মান হওয়ায় আইন অনুযায়ী তাকে একমাসের কারাদণ্ডের আদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান

কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত

কুমিল্লায় প্রাইভেটকার চালককে হত্যার অভিযোগে আদালতে মামলা

একাধিক মামলার আসামি সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

হরিদাস চন্দ্রের মুক্তি দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো শ্রীশ্রী মা গঙ্গা পূজা ২৪ জুন আগামীকাল

নাসিরনগরে তালের শাঁসের ব্যবসা জমজমাট, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল

অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত