টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 26 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় ১০ অপরাধী গ্রেফতার

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
May 26, 2026 10:05 pm

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জন অপরাধীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। এরা হলো- মোঃ সাগর মিয়া (২২), মোঃ আহাদ (২০), মোঃ ইকবাল হোসেন (২২), মোঃ সোলায়মান (২০), শাকিব (২৫), অনিক (১৯), মোঃ রাসেল (২৮), মোঃ রেজাউল (২৭), মামুনুর রশিদ (৩৪) ও শামসুজ্জামান (৩১)। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭:৩৮ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ মে) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জন অপরাধীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসিফ আকবরের নামে থানায় জিডি

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে: মির্জা ফখরুল

চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের