টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্টবাজি: রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 7:35 am

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। তিনি বলেন, সৎ সাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি এবং ঈদযাত্রা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ অত্যন্ত স্বস্তিতে ও শান্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বর্তমান সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা ও তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি বলেন, আগামী দিনেও জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দল ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ঘুষ,দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গড়েছে সম্পদের পাহাড়,‘দালাল সিন্ডিকেটের মূল হোতা, বিআরটিএ ঢাকা মেট্রো-৪ মোটরযান পরিদর্শক রাসেল

বিদ্যুৎস্পৃষ্ট

দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জামাল হোসেন

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা আটক

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

নেইমারসহ ২৩ জনকে নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেম-তেল আবিবজুড়ে বাজছে সাইরেন

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন