টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে: সড়কমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 5:19 pm

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হচ্ছে। ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগের তুলনায় এখন পরিবেশ অনেক ভালো জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথা উল্লেখ মন্ত্রী বলেন, যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।

সড়কে পশুর হাট বসানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সড়কমন্ত্রী বলেন, সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে। আমাদের পশু বিক্রি ও ঈদ যাত্রা দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।

মন্ত্রী বলেন, কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে যেকোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে। একইসঙ্গে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীতে হোমিওপ্যাথি চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

রাজধানীতে বিপুল সংখ্যক ‘সেক্স টয়’ জব্দসহ গ্রেপ্তার আট

আন্তর্জাতিক সংঘবদ্ধ অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার

হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, বাড়ছে যুদ্ধের প্রভাব

সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন

কুমিল্লা দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতেে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রাসিক প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা আংশিক উৎপাদন বন্ধ

জাতিসংঘ মহাসচিবের বার্তা দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য আন্তর্জাতিক দিবসে

মিয়ানমারের অভ্যন্তরে চলছে ব্যাপক গোলাগুলি,আতঙ্কে সীমান্তবাসী