টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 17 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে হোমিওপ্যাথি চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 17, 2025 3:58 pm
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় আরাফাত হোসেন খান(৩৫) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । পরিবারের অভিযোগ মানসিক সমস্যা ছিল আরাফাতের।

বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকালের দিকে এই ঘটনাটি ঘটে।পরে দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা গোলাম হোসেন জানান,আমার ছেলে হোমিওপ্যাথি চিকিৎসক ছিল।সে বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। একমাস আগেও আমার ছেলেকে ডাক্তারে কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সকালে তার রুমে কোন সাড়া শব্দ না পেয়ে আমরা দরজায় গিয়ে ছেলেকে ডাকা ডাকি করতে থাকি। একপর্যায়ে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় লাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।পরে অচেতন অবস্থায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান,আমাদের বাসাধানমন্ডি থানাধীন এলিফ্যান্ট রোডের ২৫৭/২ নাম্বার বাসায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. ফারুক জানান, এলিফ্যান্ট রোড এলাকা থেকে থেকেহোমিওপ্যাথি এক চিকিৎসককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত