টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার দিনে দেশজুড়ে থাকবে ঝোড়োবৃষ্টি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 5:29 pm

পবিত্র ঈদুল আজহার দিন আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) দেশজুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। বুধবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবেই মূলত ঈদের দিন দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির এই প্রবণতা দেখা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

ঈদের দিনে তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার এবং ফেনীতে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার, ফরিদপুরে ৩৭ মিলিমিটার এবং চট্টগ্রামে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে খুলনা ও মোংলা অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনায় ৩৫ দশমিক ৬ এবং মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের পরও আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত দেশের অনেক এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেন চলে যাওয়ার ১৩ বছর আজ

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টায় পাকিস্তান

পার্কের পুকুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মান্দায় ইউএনওর বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

শেখ হাসিনা ও তার দল বিগত ১৬ বছরে ব্যাপক লুটপাট করেছেন:হাফিজ উদ্দিন আহমেদ

রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে বীর সনাতনী সংঘের জল-শরবত সেবা ও মহাপ্রসাদ বিতরণ

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ বালিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা

প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী