টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 5:54 pm

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। এটি এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। বুধবার (২৭ মে) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগের দিন মঙ্গলবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয়, যেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল। ওই সময় টোল আদায় হয় ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকেও

দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে পিস্তল-গুলি আটক-১

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উদ্যোগে নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা!

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

মোহাম্মদপুরে মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজকে হত্যা,‘ঘাতক গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার,

মোজতবা খামেনির নিয়োগে সমর্থন ও সম্মান জানালো উত্তর কোরিয়া

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে ঢামেকে মৃত্যু

হামে শিশুমৃত্যুর ঘটনায় ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বিএনপি ও জামায়াতকে টিআইবি: কর্তৃত্বের সহিংস লড়াইয়ে দল অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন