টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 13 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উদ্যোগে নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 13, 2025 6:59 am

২৪ এর জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতা ও বাংলাদেশ এয়ার ফোর্স এর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত কোমলমতি ছাত্র – ছাত্রী, শিক্ষক ও প্রশিক্ষণ বিমানের পাইলট এবং সাংবাদিক রিমন ও সাংবাদিক তুহিন এর স্মরণে সোমবার (১১ অগাস্ট) মিরপুর ১০, হোটেল আমন্ত্রনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে আহত ও নিহত সকলের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনে চেয়ারম্যান জনাব আব্দুল খালেক তিনি জানান , সাংবাদিকগণ যদি পেশাগত দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করেন, তবে সমাজে দুর্নীতি,টঅন্যায় ও অনাচার বহুলাংশে হ্রাস পাবে। তখনই সংবাদ মাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি আরও বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেককে তার নিজ নিজ পেশা থেকে দায়িত্বশীল হতে হবে, দেশের প্রতি ভালোবাসা ও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। দেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ ও দেশ গঠনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জনাব আব্দুল খালেক তাঁর আলোচনা শেষ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য্য রাখেন, বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি জনাব আজিজুল হাকিম,দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক মোঃ মনিরুজ্জামান,জনাব মোঃ আব্দুর রশিদ সিনিয়র সাংবাদিক ,জনাব লুৎফুর বারী -সম্পাদক দৈনিক আজকের প্রসঙ্গ পত্রিকা কাজী শফিউল ইসলাম এনটিভি ও আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় তাঁরা জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ছাত্র- জনতা ও উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত কোমলমতি ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবী করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন ২৩০০ নারী

সাভারে কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি

যৌথ ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণা; নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার এক

গভর্নরকে ‘স্বৈরাচার’ বলা কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে শোকজ

অভিনব কৌশলে এবার গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন,‘প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের, ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা দাবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক-সহ ৪ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

ফের যুদ্ধ শুরু করতে বিমান ছিনতাইয়ের নাটক সাজায় ইসরায়েল-আমিরাত: ইরান