টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 31 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ,উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
কুমিল্লা প্রতিনিধি
May 31, 2026 6:54 am

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের (দেবীদ্বার) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ। সে টাকা তাকে দেওয়া হয়নি।

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অভিযোগ করে বলেন, আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা পরিষদ প্রশাসকের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বাজেট নেওয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি। এ বাজেট তো কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। দেওয়া হয়েছে উপজেলাকে।

দেবীদ্বার উপজেলাকে কোন কোন খাতে, কোন কাজে টাকা দেওয়া, সে তালিকা জেলা প্রশাসনের কাছে আছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, উপজেলাও সে টাকা কোন খাতে কত টাকা, কোথায় খরচ করেছে, সে হিসাব আছে। তারা সেটি প্রকাশ করুক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা

শামীমা পারভীন ঢাকার নতুন পুলিশ সুপার

বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

আকাশে জিলকদের চাঁদ,ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

নাসিরনগরে পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ  নিহত ১ আহত অর্ধ-শতাধিক 

মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩

লেবানন ও ইয়েমেনে যুদ্ধবিরতির জোর তৎপরতায় পাকিস্তান

রাজারহাটে গলায় ওড়না পেঁছিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গুজবের মহোৎসব চলছে,এটা পরাজিত শক্তির বড় হাতিয়ার প্রধান উপদেষ্টাঃ- ড.মুহাম্মদ ইউনূস

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার