টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 31 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-শিশু ও তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ওপর জোর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 31, 2026 1:29 pm

তামাকের করাল গ্রাস ও ধূমপানের বিরুদ্ধে জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করতে প্রশাসন, নাগরিক সমাজ, সংশ্লিষ্ট সংগঠন এবং গণমাধ্যমগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩১ মে) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাণীতে মো. সাহাবুদ্দিন বলেন, তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাক পণ্যের ব্যবহার ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষ মৃত্যুবরণ করে। পরিবারের কর্মক্ষম মানুষের অসুস্থতা ও অকাল মৃত্যুতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে এবং এর ফলে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হয়।

তামাক বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর বিপণন কৌশলের সমালোচনা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তামাক ও তামাকজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর ভ্রান্ত প্রলোভনের আকর্ষণীয় প্রচারণার ফাঁদে পড়ে অনেক তরুণ ও যুবক তামাক ও ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। পরবর্তীতে এদের মধ্যে অনেকে জড়িয়ে পড়ছে মাদকের মরণ নেশায় এবং এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি।

দেশের তামাক নিয়ন্ত্রণ আইনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল’-এ সই এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ প্রণয়ন করে, যা ছিল তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এই আইনের সঠিক বাস্তবায়ন ও কঠোর প্রয়োগ তামাকের করাল গ্রাস থেকে নারী, শিশু ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। তামাক ও ধূমপান নিয়ন্ত্রণ সংক্রান্ত সব আইন ও বিধি-বিধানের সঠিক প্রতিপালন নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

ভারী হচ্ছে হাওরবাসীর কান্না,উজানের ঢলে ডুবছে জমির পাকা ধান

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে পিস্তল-গুলি আটক-১

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসায় জাতিসংঘ

ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে ঝুলন্ত (এনসিপি) নেত্রীর মরদেহ উদ্ধার!

মুগদায় খণ্ডিত মোকারমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর

বীরগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন এমপি মনজুরুল ইসলামের

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ দালাল ও প্রতারক চক্রের সদস্য আটক

পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা