টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
মি
June 1, 2026 2:43 pm

চট্টগ্রামের রাউজানে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে, শনিবার রাউজান চাইল্ড স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও একাডেমির কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সুরের মোহনা সংগীত একাডেমির অধ্যক্ষ রাখাশ সরকার। রাউজান চাইল্ড স্কুলের পরিচালক শ্রীমান দাশ (শুভ), প্রধান শিক্ষক অশোক তালুকদার, বিশিষ্ট সমাজসেবক বিভু সেন, শিক্ষক সুজন দাশ, শিক্ষিকা রিমা মহাজন এবং শিক্ষক পুষ্পক শর্ম্মা। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার সঠিক বিকাশ ঘটে। সংগীতের গুরুত্ব তুলে ধরে তারা আরও বলেন, “সংগীত হচ্ছে মানুষের মনের আনন্দের খোরাক এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। যে মানুষ সংগীতকে ভালোবাসে, তার হৃদয়ে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি হয়।”

​তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়মিত সংগীত চর্চা করার ও সংগীতকে ভালোবাসার আহ্বান জানান বক্তারা। এবারের বার্ষিক পরীক্ষায় একাডেমির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
নির্মাণ শ্রমিকের মৃত্যু

দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু

চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডা. বিটু

নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনব্যাপী শোক পালন করবে তাঁর দল বিএনপি

নাসিরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে আহত -২

সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও,পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসানকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার

বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাখালীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ডেসকো ঠিকাদারি কর্মীর মৃত্যু