টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুগদা এলাকায় বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 2, 2026 11:55 pm

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।

আজ মঙ্গলবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।

প্রায় ঘণ্টাখানেক আগে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এডিসি জাহিদ হাসান আরও বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।

বিস্তারিত তথ্য জানা মাত্রই জানানো হবে।তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া গেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি। এদিকে, বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এ ধরনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তথ্য-উপাত্ত যাচাই করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ- বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

জামালপুরের অটোরিকশা চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লায় দগ্ধ হয়ে একই পরিবারের চারজন জাতীয় বার্নে

নাসিরনগরে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচিতে বৃক্ষরোপন

চট্টগ্রামে আগুনের ঘটনায় আরো একজনে মৃত্যু এই নিয়ে পাচজনের মৃত্যু

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি

রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জিন্নাত আলির আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে জানাজা

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্টবাজি: রিজভী