টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 3, 2026 6:09 pm

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার (৩ জুন) এক বার্তায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত লেখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামে বিভেদ-হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

অক্সিজেন মাস্ক খুলে ভাগিয়ে নেওয়ার সময় এক শিশুর মৃত্যু

রামিসা হত্যা মামলার রায় রোববার

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ

বাসা ভাড়া নেওয়ার কথা বলে শরবত খাইয়ে স্বর্ণের অলংকার ও টাকা পয়সাসহ নিয়ে যায় প্রতারক চক্র

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় যুবদলের সভাপতি মিজান বেপারীর সিন্ডিকেটে চাঁদাবাজির উৎসব গড়ে উঠেছে বলে অভিযোগ ! বহিষ্কৃত যুবদলের চঞ্চল বাহিনীরা থেমে নেই 

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নির্মাণ কাজ পরিদর্শন করলেন সেতুমন্ত্রী

সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালিতে রহস্য ঘেরা ‘জম্বি জাহাজ’