টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবলে নজিরবিহীন নিরাপত্তায় রোবট কুকুর

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 3, 2026 6:28 pm

মেক্সিকোয় আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর কয়েক দিন বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওয়ার্থ (ডিএফডব্লিউ) অঞ্চলে শুরু হয়ে গেছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনকে ঘিরে ৩০টির বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে, যেখানে রয়েছে স্থানীয় পুলিশ, অঙ্গরাজ্য প্রশাসন, এফবিআই এবং যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও।

নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ‘স্পট’ নামের একটি রোবট কুকুর। ডালাসের নবনির্মিত আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রে টহল দিচ্ছে এই যন্ত্রচালিত কুকুর। টুর্নামেন্টের প্রধান ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে এই স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিটগুলো ব্যবহার করা হবে। ঘেউ ঘেউ করতে না পারলেও অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে চারপাশ পর্যবেক্ষণ করছে এটি। মঙ্গলবার (২ জুন) স্কাই স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ব্রডকাস্ট সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচ সম্প্রচারের জন্য বিপুল পরিমাণ প্রযুক্তিগত অবকাঠামো ও কর্মী কাজ করেন। তাই এই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে ফিফা।

এর আগে, ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাদার ক্রীড়া ইভেন্ট এবং মোটর রেসিং প্রতিযোগিতাতেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোও নিরাপত্তা ব্যবস্থায় রোবট কুকুর ব্যবহার করছে।

জানা যায়, রোবট কুকুরগুলো নির্দিষ্ট রুটে টহল দেওয়ার পাশাপাশি দুর্গম বা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাতেও পর্যবেক্ষণ চালাতে পারবে। এছাড়া তারা রিয়েল-টাইম ভিডিও ও তথ্য সরবরাহ করবে, যা নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তুলবে।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত রোবোটিক প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে নির্বিঘ্নভাবে আয়োজন করতে সহায়তা করবে বলে আশ্বাস প্রকাশ করেছে সংস্থাটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যশোরের শার্শা সীমান্ত থেকে চালিয়ে ৩.৪ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

মসজিদে জঙ্গি সন্দেহে আটক ১২ জন তিন দিনের রিমান্ডে

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

মিরপুর বিআরটিএ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ: তথ্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫