টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 4, 2026 2:25 pm

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন আধুনিক ভাসমান ক্রেন বিএনএফসি বলীয়ান। বৃহস্পতিবার (৪ জুন) নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আনুষ্ঠানিকভাবে ক্রেনটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নৌবাহিনীর পরিচালনায় ২০২৪ সালের ৩০ জুন থেকে দেশীয় প্রযুক্তিতে এই ভাসমান ক্রেনটির নির্মাণ কাজ শুরু হয়। এটি ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট একটি অত্যাধুনিক জলযান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম এবং নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, এই ভাসমান ক্রেন যুক্ত হওয়ার ফলে ভারী যন্ত্রপাতি উত্তোলন, স্থানান্তর ও প্রতিস্থাপনসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বিএনএফসি-বলীয়ান সংযোজনের মাধ্যমে ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম গতিশীল হবে বলেও জানান নৌ-বাহিনী প্রধান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সাংবাদিক আরিফুলের উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাইলিং করার সময় মেশিনের চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভূরুঙ্গামারীতে বুথ গার্ড মজনু পঞ্চাশ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফিরিয়ে প্রশংসিত

রাউজান পশ্চিম গুজরায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পাঠাগারের উদ্যোগে শিক্ষা সহায়তা বৃত্তি ও পুরস্কার বিতরণ

চব্বিশের জুলাইয়ে আবুজর শেখ হ’ত্যা মামলা হাসিনা,কাদের ও কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট

বিআরটিএ’র মেট্রো -৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে। অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বলে অভিযোগ উঠেছে

বীরগঞ্জ–কাহারোলকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের

৫৪ বছর বয়সে বিয়ে করলেন অভিনেত্রী

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী