টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সাংবাদিক আরিফুলের উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
এ কে পলাশ
April 16, 2026 8:03 pm

পাওনা টাকা ফেরত চাওয়ায় এক সাংবাদিকের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুল ইসলাম ফারহান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল)কুমিল্লায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আবু বকর সিদ্দিক তার কাছ থেকে প্রায় এক বছর আগে ২ লাখ টাকা ধার নেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও টাকা ফেরত না দিয়ে উল্টো উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম ফারহান বলেন, পাওনা টাকা আদায়ের জন্য একাধিকবার সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি তাতে অংশ নেননি। বরং পাওনা টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে গত ১২ মার্চ কুমিল্লার সদর দক্ষিণ থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত ৬ ফেব্রুয়ারি তিনি বাদীর অফিস থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টার চুরি করেন। তবে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আরিফুল ইসলাম বলেন, “গত বছরের ডিসেম্বর থেকে আমি ওই অফিসে যাইনি। সিসিটিভি ফুটেজ যাচাই করলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।”

তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট ভবনের কেয়ারটেকারের কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণে প্রমাণিত হবে যে, ওইদিন সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ব্ল্যাকমেইলের উদ্দেশ্যেই এ মামলা দায়ের করা হয়েছে। মামলার সাক্ষীদের বক্তব্যও বানোয়াট বলে দাবি করেন তিনি।
এ সময় তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি জানান—
১. নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন,
২. মিথ্যা মামলা ও জালিয়াতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা,
৩. তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
পরিশেষে, সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্কুল-কলেজে মানোন্নয়নের লক্ষ্যে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আবারো কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে নতুন করে সংঘাত

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

জাপান গেলেন ড. ইউনূস

রাজশাহী রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের আরও ১টি ফ্ল্যাটে সন্ধান পাওয়া গেছে ! দুদুক ও প্রশাসন খতিয়ে দেখছেন ।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাদী হত্যা বিচারের দাবিতে যমুনা অভিমুখী মিছিলে পুলিশের হামলা