টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 5 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 5, 2026 3:50 pm

ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আনুষ্ঠানিক কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি না থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অবস্থান সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এটিই বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদার দাবি ও ময়লার ব্যবসা দখল করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালালেন তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম ও আরিফ মোল্লারা!

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

বিকট বিস্ফোরণে কাঁপল বৈরুত

সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু: বিদ্যুতের কাজ করাতে বাধ্য করার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি স্বজনদের

কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার

রাউজানের কেয়কদাইরে লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস পালিত

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

রাজধানীতে ময়লার স্তুপ থেকে একটি গলা কাটা মরাদেহ উদ্ধার

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ