টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 5 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানের কেয়কদাইরে লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস পালিত

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
June 5, 2026 9:47 pm

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেয়কদাইর এলাকায় অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ ধাম পরিচালনা কমিটির উদ্যোগে মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

গত ৩ জুন (বুধবার) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, রাজভোগ নিবেদন, ভোগআরতি কীর্তন এবং ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা সেবায়েত অজয় দে, শিক্ষক অরুণ বিজয় দাশ, রতন দাশ, বাবু শীল, ডাঃ সাধন দাশ, তপন দে, রতন চন্দ্র দাশ, সঞ্জয় দে, বিমন দে, জুয়েল তালুকদার, রাজু তালুকদার, বিটন চক্রবর্তী, রনি দে, সাজু দে, মান্না বৈদ্য, টিটন চক্রবর্তী, দূর্জয় দে, অন্তু দে, দীপন দে, জয় দে, জীতু পাল, সুমন দত্ত, আদিত্য দে, বিজয় দে, প্রমীত শীল, অভি দে, চাংকু দে, রুদ্র শীল, প্লাবন দত্তসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

দিনব্যাপী এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। ভক্তদের উপস্থিতিতে পুরো মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং ভক্তিমূলক পরিবেশে সম্পন্ন হয় তিরোধান দিবসের সকল আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে মন্দিরের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমে আর্থিক সহযোগিতার জন্য সকল জাতি, ধর্ম ও বর্ণের শুভানুধ্যায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তারা জানান, মন্দির উন্নয়ন তহবিলে সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৮১৫-৮২১১০২ খোলা রয়েছে।

আয়োজকরা সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী ২জন আটক

বড় রদবদল পুলিশে

কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

দেশে ফিরলেন ড. ইউনূস

শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীরতে পূর্ব শত্রুতার জের ধরে সিএনজি মালিককে কুপিয়ে হত্যা

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা

নবীন” ফ্যাশনের অফারের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়: আদালতকে ওসি

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আজ