রাজধানীর দক্ষিণ সায়দাবাদের আনোয়ারা আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি রুম থেকে অজ্ঞাত(১২) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে সংবাদ পেয়ে সায়দাবাদের আনোয়ারা আবাসিক হোটেলের ৫ তলার একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ।প্রাথমিকভাবে পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও শিশুটি পায়ুপথে আঘাতের চিহ্ন রয়েছে।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃহাসান বশির জানান,আমরা খবর পেয়ে
গতকাল দুপুর সাড়ে ১২টা দিকে হোটেলের পাঁচ তলার একটি রুমের বিছানায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখি।দরজার বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় থাকায় হোটেলের কর্তৃপক্ষের কাছে থেকে ডুবলিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে আর মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, গত দুইদিন আগে ওই হোটেলে আলামিন (৩০)নামের এক যুবকের সঙ্গে ওই হোটেলে উঠেছিল একদিনের কথা বলে।(১৩ জুলাই) আলামিনকে হোটেলের কর্তৃপক্ষ ফোন করে।তিনি হোটেল কর্তৃপক্ষ কে জানায় আমি রাতে আসবো,ঐদিন রাতে না আসায় হোটেল কর্তৃপক্ষ (১৪ জুলাই) ডুপ্লিকেট চাবি দিয়ে রুমে তালা খুলে ভিতরে ঢুকে দেখে ওই শিশুটি বেডের উপর পড়ে আছে।পরে আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও শিশুটির পায়ুপথে আঘাতের চিহ্ন রয়েছে।
সিআইডি ক্রাইমসিনবিভিন্ন আলামত সংগ্রহ করেছে,সিসিটিভি ফুটেজ সংগ্রহ করাহচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।



















