টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 27, 2026 6:02 pm

মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করছে এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার কথা বলছেন এবং দেশটির বিদ্যুৎ স্থাপনায় হামলা স্থগিতের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস ও পেন্টাগন আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও অন্তত ১০ হাজার অতিরিক্ত যুদ্ধক্ষম সেনা পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। এই পদক্ষেপ নেওয়া হলে, অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধরত সেনাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে এবং ইরানের বিরুদ্ধে মার্কিন স্থল অভিযান সম্ভবনা আরও প্রবল হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করে যুদ্ধ শেষ করার চেষ্টা করছে। তবে, ইরানি কর্মকর্তারা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে রাজি হননি এবং তারা সন্দেহ করছেন, ওয়াশিংটনের কূটনৈতিক উদ্যোগটি সম্ভবত একটি কৌশলী ফাঁদ হতে পারে।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, পরবর্তী সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। তিনি জানান, পূর্বে যে সেনারা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল, তাদের থেকে ভিন্ন যুদ্ধ ইউনিটগুলোকে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন এই অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়ে চিন্তা করছে। পেন্টাগন ইরানের ওপর ‘চূড়ান্ত আঘাত’ হানার জন্য স্থলবাহিনী ও ব্যাপক বোমা হামলার পরিকল্পনা তৈরি করছে বলে অ্যাক্সিওস জানিয়েছে।

এখনো পর্যন্ত ট্রাম্প এসব পদক্ষেপের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে, সূত্রগুলো জানিয়েছে, যদি ইরানের সঙ্গে আলোচনায় কোনো দ্রুত অগ্রগতি না ঘটে, তবে ট্রাম্প পরিস্থিতি আরও উত্তপ্ত করতে প্রস্তুত আছেন। আগামী দিন ও সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে আরও শক্তিবৃদ্ধি আসবে। এর মধ্যে কয়েকটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং হাজার হাজার সেনা পৌঁছাবে।

এ ছাড়া, একটি মেরিন ইউনিট ইতিমধ্যে এই সপ্তাহেই পৌঁছাবে এবং অন্য একটি ইউনিট মোতায়েনের পথে রয়েছে। পাশাপাশি, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ড ইউনিটকে কয়েক হাজার সেনাসমৃদ্ধ পদাতিক ব্রিগেডসহ মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা শশীদলে ৬০-বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়

ঢাকা মেডিকেলের আউটডোর থেকে একটি এসি চুরির ঘটনা ঘটেছে

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

জাপান গেলেন জামায়াত আমির

কুমিল্লা হোমনায় বজ্রপাতে ২ নারী-সহ ১ পুরুষের মৃত্যু

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

টাঙ্গাইল পুলিশ টেনিং সেন্টারে প্রশিক্ষণরত এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ