টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2026 7:11 pm

হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা এবং সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি জাতীয় দৈনিকে ‘হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অসুস্থ শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর ফলমূল তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালে ডা. বিটু দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাসান-হোসেনসহ হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসকরা জানান, হাসান-হোসেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে শিশু দুটি এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক (শিশু) ডা. শামীম ইবনে হালিম, ডা. মো. জহিরুল ইসলাম জহির, ডা. হাসিবুল হাসান, ডা. মো. হাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, হাসান-হোসেনের বাবা একজন রাজমিস্ত্রি। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রামে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেল স্থাপনায় হামলা হলে সমান জবাব দেবে ইরান

তিন মাস পরপর কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিব: কুসিক প্রশাসক

সেতুর অভাবে ১৫–২০ হাজার মানুষের দুর্ভোগ তিতাসের দড়িকান্দি ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে এমপি বরাবর লিখিত আবেদন

বোরকা পরিহিত নারী একই ফ্ল্যাট থেকে ৪টি স্মার্টফোন চুরি করেছে,‘থানায় জিডি

হত্যা মামলার আসামী

সাভারে দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি লাবন’কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে, র‌্যাব-৪ ও র‌্যাব-১০

অপরাধরোধে জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’

স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার কথিত প্রভাবশালী সাংবাদিক

মিরপুরে পরপর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

ওসি প্রদীপ-লিয়াকতের ‘‘মৃত্যুদণ্ড,,বহালের রায় প্রকাশপ্রকাশ