টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 15 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির কারণে ছাদে পিচ্ছিল থাকায় উপর থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 15, 2025 11:40 am
বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসার দোতলার ছাঁদ থেকে নিচে পড়ে নুসরাত জাহান(১৪)নামে এক শিক্ষার্থী মৃত্যু।

সোমবার (১৪ জুলাই)দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত (৪ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের মা আমেনা বেগম জানান, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।গত (৪ জুলাই) রাতে আমাদের পরিবারের সদস্যদের একটি অনুষ্ঠান ছিল , আমরা বাসার ছাদে কথা বলার সময় আমার মেয়ে নুসরাত আমাদের সঙ্গেই থাকে বৃষ্টি থাকার কারণে ছাদে পিচ্ছিল ছিল। আমার মেয়ে হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ের মৃত্যু হয়।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সুনাগঞ্জ জেলার ছাতক উপজেলা চরেরবন এলাকার ইলিয়াসের মেয়ে।বর্তমানে ৭/১১ তাজমহল রোডে বাসায় থাকতেন। আমার দুই মেয়ে সে ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পটিয়ার শান্তি, উন্নয়ন ও গনতন্ত্রের জন্য ধানের শীষে ভোট দিন – এনামুল হক এনাম পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি পালন

মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেন চলে যাওয়ার ১৩ বছর আজ

হাতিরঝিলে বড় মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার

কোনো অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, বেশি হলে মোবাইল কোর্ট

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১,আহত ১

পানি বণ্টন চুক্তি: ভারতের সঙ্গে আলোচনার জন্য কারিগরি দল গঠন

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান