টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 7, 2026 9:16 pm

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত হয়েছেন তিনি। অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি। তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন আপতত একজন। তিনি ফাহিম সিনহা।

বিসিবি সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৈঠক শেষে ট্রাম্পের ‘রহস্যজনক নীরবতা’

টেলিগ্রামে বিদেশি বিনিয়োগের নামে প্রতারণার মামলায় সিআইডি’র হাতে গ্রেফতার ৩

শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান ঢাকার

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা

একের পর এক পরাজয়ে হিমির প্রশ্ন, ‘আর কোন দল সাপোর্ট করব?’

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে ‘কঠোর অভিযানে কাউকে ছাড় নয়: কুমিল্লায় গৃহায়নমন্ত্রী

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল চালকরা সাধারণত সম্পদশালী নন, করারোপ উচিত নয়: জামায়াত আমির

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা