টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একের পর এক পরাজয়ে হিমির প্রশ্ন, ‘আর কোন দল সাপোর্ট করব?’

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
July 16, 2026 6:53 pm

সময়ের আলোচিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ফুটবলে তিনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থক।

তবে এবারের বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বিভিন্ন দলের সমর্থন করেছেন।
তিনি যে দলকে সমর্থন করছেন, সেই দলই একে একে টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে- এমন মন্তব্যে সরগরম সামাজিকমাধ্যম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মূলত ব্রাজিলের হারের পর আর্জেন্টিনার বিপক্ষে যে দলই মাঠে নেমেছে, তাদের পক্ষেই সমর্থন জানিয়েছেন হিমি। তবে কাকতালীয়ভাবে প্রতিবারই জয় পেয়েছে আর্জেন্টিনা।

সর্বশেষ সেমিফাইনালে ইংল্যান্ডকে সমর্থন করেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচেও হেরে যায় ইংলিশরা।

এরপর নিজের ফেসবুকে বিভিন্ন দলের জার্সি পরা কয়েকটি ছবি পোস্ট করে হিমি লিখেছেন, ‘আর কোন দল সাপোর্ট করব?’

পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। মন্তব্যের ঘরে অনেক ভক্তই মজা করে তাকে ফাইনালে স্পেনকে সমর্থন করার পরামর্শ দেন। কেউ লেখেন, ‘আপু, প্লিজ স্পেনকে সাপোর্ট করেন।’ আবার কেউ মন্তব্য করেন, ‘আপনার সমর্থন পেলেই তো আর্জেন্টিনার ট্রফি প্রায় নিশ্চিত!’

তবে মেসিদের জার্সি পরেও ছবি পোস্ট করেছেন ব্রাজিল ভক্ত হিমি। সেমিফাইনালের আগে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি পোস্ট করেও রসিকতা করেছিলেন এই অভিনেত্রী। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই পর্যন্ত যে দল সাপোর্ট করলাম তারাই বাদ পরলো। তাই আর কোনো উপায় নাই।’

হিমির এসব পোস্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে। যদিও পুরো বিষয়টি নিছক মজা হিসেবেই দেখছেন ভক্তরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাস টার্মিনালে ‘নাশকতার’ পরিকল্পনা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন

নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের

জাতীয় দলের ফুটবলার আল-আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ

মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত

এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১ আসনে পোস্টাল ব্যালটের ভোটার ১ লাখ ১১ হাজার৫৫০

রৌমারীতে ১৪৬ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারি আটক

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬