টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 10 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তরুণীর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
June 10, 2026 2:11 pm

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে চলে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রেমিককে আটক করা হয়েছে।

নিহত তরুণীর নাম লক্ষ্মীরানী (২২)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এবং বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী ধামরাই উপজেলার কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীরানী ও স্বপন অধিকারীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে তারা ধামরাইয়ে এসে কান্দিকুল গ্রামের একটি বাড়িতে অবস্থান নেন। পরে রাতের কোনো এক সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্যের ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরদিন সকালে ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মীরানীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিহতের প্রেমিক স্বপন অধিকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্লাইওভারের উপর থেকে দুর্বৃত্তের ককটেল হামলায় এক যুবক নিহত

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আসিফ আকবরের নামে থানায় জিডি

রাউজান সরকারি কলেজে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে বিদ্যাদেবী সরস্বতী পূজা

আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি: জামিলের বাবা

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ