টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 3:39 pm

দুর্নীতির বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক সহযোগিতায় আসামি প্রত্যর্পণের কার্যকারিতা ও সীমাবদ্ধতা।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ায় অংশ নিতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান, পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ মোট ১০ জন আসামি।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনায় এ ধরনের প্রক্রিয়ার কার্যকারিতা আবারও আলোচনায় এসেছে। তবে বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতার কারণে রেড নোটিশ প্রক্রিয়া বাস্তবায়ন দীর্ঘসূত্রতা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও জানা গেছে। এর একটি উদাহরণ হিসেবে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ সংক্রান্ত প্রক্রিয়ার অগ্রগতিও উল্লেখ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ

ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা জারি

পুলিশের লাঠিচার্জ, জল কাবান, সাউন্ড গ্রেনেড আহত পাঁচ

মাইলস্টোন ট্র্যাজেডি দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

গণমাধ্যমের তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে দেখতে হচ্ছে: মির্জা ফখরুল

কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা

পল্টনে যাত্রী বেশে দুই যুবক রিক্সাচালককে ছুরিকাঘাত করে রিক্সা ছিনতাই

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালকের মৃত্যু