টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 12, 2026 4:05 pm

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো। তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো।

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো। তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের ৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে মেক্সিকো। বল পজিশনে বেশ এগিয়ে ছিল মেক্সিকো। গোলের আর বেশ কিছু সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে।

ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় মেক্সিকো। রাউল হিমিনেজ দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়।

এরপর ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি মেক্সিকোর। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি-পাকিস্তান-তুরস্ক

সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈদের ছুটিতেও থেমে নেই ঢাকা মেডিকেল

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা

বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ: সেতুমন্ত্রী

রাঙ্গামাটির বেতবুনিয়ায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের কর্মসূচিতে বক্তারা আইনি শৈথিল্য ও নাগরিক অসচেতনতার কারণে রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশ ক্রমেই ধ্বংস হচ্ছে

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর

মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি, তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের