টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুঃসাহসিক চুরি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 12, 2026 5:00 pm

বাংলাদেশ সুপ্রিম কোর্টস্থ রাজধানীর শাহবাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চুরির ঘটনাটি শুক্রবার (১২ জুন) সকালে অ‍্যাটর্নি জেনারেলকে জানালে তিনি বলেন, এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব‍্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে। পরে অ‍্যাটর্নি জেনারেল তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সুনিশ্চিত করতে পুলিশকে জানান।

এ বিষয়ে জানতে চাইলে রমনার ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, শুনেছি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। শুনেছি, জানালা খুলে নিয়ে গেছে। তবে বিস্তারিত এখনও কিছু জানি না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র ‘আইসিইউ’ তে গণঅধিকার পরিষদের সভা-পতি নুরুল হক নুর

বীরগঞ্জে জমকালো বর্ষবরণে এমপি মনজুরুল ইসলাম

মামলা হামলার আতঙ্কে পুরুষশূন্য নাসিরনগরের বুড়িশ্বর গ্রাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী:রাজপথে লাখো মানুষের ঢল

হজ্বের টাকার জন্য ছেলের হাতে বাবা খুন

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা